ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

তরমুজের বীজ খেলে কী হয়

তরমুজের বীজ খেলে কী হয়

বেশিরভাগ ফল খাওয়ার সময় আমরা তার বীজ ফেলে দিই। তরমুজও তার ব্যতিক্রম নয়। বরং এত সুমিষ্ট ও রসালো ফলের ভেতরে দানা দানা বীজ দেখে আমরা অনেকে বিরক্তিও প্রকাশ করি। কিন্তু এই বীজ যে আমরা ফেলে দিই, এটি কি আমাদের শরীরের জন্য উপকারী নাকি ক্ষতিকর? বিশেষজ্ঞরা বলছেন যে তরমুজের বীজ আমাদের শরীরের জন্য বেশ উপকারী। এতে থাকা বিভিন্ন উপকারী উপাদান শরীরের নানা কাজে লাগে। চলুন জেনে নেওয়া যাক তরমুজের বীজ খেলে কী ঘটে-

হৃদযন্ত্র ভালো রাখে : তরমুজের বীজে থাকে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাট (মনোস্যাচুরেটেড/ পলিআনস্যাচুরেটেড)। যেগুলো আমাদের শরীরের জন্য নানাভাবে কাজ করে। এই উপাদানগুলো বিশেষ করে আমাদের শরীরে থাকা ক্ষতিকর কোলেস্টেরল (খউখ) কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই তরমুজের পাশাপাশি এর বীজও খাওয়ার অভ্যাস করুন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : কেমন হবে যদি ফেলে দেওয়া কোনোকিছু আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে? ঠিক এই কাজটিই করে তরমুজের বীজ। এটি খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়। এতে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা, বিপাক ক্রিয়া এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য অপরিহার্য।

শক্তি ও পেশী বৃদ্ধিতে সাহায্য করে : উদ্ভিদভিত্তিক প্রোটিন এবং আয়রনের একটি সমৃদ্ধ উৎস হলো তরমুজের বীজ। এটি আমাদের শরীরের পেশী গঠনে এবং শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে। তাই সুস্থতার জন্য এই মৌসুমে তরমুজের সঙ্গে এর বীজও খাওয়ার অভ্যাস করুন।

রক্তে শর্করা ও ওজন নিয়ন্ত্রণ করে : তরমুজের বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য বিশেষভাবে পরিচিত। এই বীজ নিয়মিত এবং পরিমিত পরিমাণে খেলে এটি একটি কম-ক্যালোরিযুক্ত পুষ্টিকর নাস্তা হিসেবে কাজ করে। অল্প কয়েকটি দানা আপনাকে অনেকখানি উপকারিতা এনে দিতে পারে।

হজমশক্তি বৃদ্ধি করে : হজমশক্তি ভালো থাকলে তা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে তরমুজের বীজ। এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো হজম সংক্রান্ত সমস্যা দূর করতে সহায়তা করে। তাই পেটের সুস্থতার জন্য নিয়মিত তরমুজের বীজ খাওয়ার অভ্যাস করতে পারেন। যদিও কাঁচা বীজ খাওয়া নিরাপদ, তবে এগুলো ভেজে নিলে হজম করা সহজ হয় এবং খেতেও সুস্বাদু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত